ঘরে বসে ৪০০০ হাজার টাকা ইনকাম করুন প্রতি সপ্তাহে

 

তথ্যপ্রযুক্তির যুগে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে টাকা ইনকাম করা অত্যন্ত সহজ হয়ে উঠেছে আপনি যদি একজন শিক্ষার্থী গৃহিনী বা চাকরিজীবী হন তবে প্রতিদিন মাত্র কয়েক ঘন্টা সময় ব্যয় করে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করতে পারেন এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, মনোযোগ ও আত্মবিশ্বাস।

ঘরে-বসে-৪০০০-হাজার-টাকা-ইনকাম-করুন

এই আর্টিকেলের মাধ্যমে আজকে আমরা জানব কোন সোর্স ব্যবহার করে, এবং কতটুকু পরিশ্রম ও পরিকল্পনা মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে প্রতি  সপ্তাহে খুব সহজে ৪০০০ টাকার পর্যন্ত ইনকাম করতে পারবেন । অতএব এই আর্টিকেলটি প্রত্যেকটি বিষয় এক একটি অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরবে , যাতে করে আপনাদের কাছে বিষয়গুলো সহজে বদ্ধ হয়।

পেজ সূচিপত্রঃ ঘরে বসে ৪০০০ টাকা ইনকাম করুন প্রতি সপ্তাহে

ঘরে বসে ৪০০০ টাকা ইনকাম করুন প্রতি সপ্তাহে  

তথ্যপ্রযুক্তির যুগে ঘরে বসে আয় করা এখন কোন স্বপ্ন না বরং এটি বাস্তবতা পরিণত হয়েছে।  সঠিক দিকনির্দেশনা , কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে মানুষ যে কোন কাজ সহজে করে ফেলতে পারে।  আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি ফুলটাইম অথবা পার্ট টাইম চাকরির মাধ্যমে নির্দিষ্ট একটি অংক আয় করতে পারবেন ।

 যেকোনো কাজে করার আগে লক্ষ্য বা টার্গেট ঠিক রাখা প্রয়োজন । যদি আপনি প্রতিদিন লক্ষ্য ঠিক রেখে কাজ করেন, তাহলে আপনি ঘরে বসেই ৪০০০ টাকার অতিরিক্ত ইনকাম করতে পারবেন  ।  অনেকেই ভাবে সরকারি চাকরি অথবা ব্যবসা ছাড়া টাকা ইনকাম করা অসম্ভব । কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে একজন গৃহিনী অথবা একজন মেয়ে নিজের সংসার গুছিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে । 

 অনলাইনে বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে ইনকাম করা এখন সহজ যেমন - একজন গৃহিনী চাইলে ইউটিউবে নিজের চ্যানেল খুলে রান্না অথবা বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও বানাতে পারে এবং এর মাধ্যমে সে যথেষ্ট পরিমাণের ইনকাম করতে পারবেন,  অথবা কোন শিক্ষক যদি চাই অনলাইনের মাধ্যমে টিউশনি দিয়েও সে টাকা ইনকাম করতে পারবে সে ক্ষেত্রে তাকে ঘরের বাইরে গিয়ে টিউশনি দেওয়ার প্রয়োজন নেই। 

আরো কিছু মাধ্যম আছে যেগুলো ব্যবহারের মাধ্যমে যে কোন ব্যাক্তি ঘরে বসে খুব সহজে ইনকাম করতে পারবে যেমন ফ্রিল্যান্সিং করে অনলাইনে ব্যবসা করে গ্রাফিক ডিজাইন করে ফেসবুকে লাইভ করে মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইত্যাদি এগুলোর মাধ্যমে আয় করা সম্ভব।  

কনটেন্ট রাইটিং করে  টাকা ইনকাম

কনটেন্ট রাইটিং বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ফ্রিল্যান্সিং পেশা হিসেবে সবার কাছে পরিচিত লাভ করেছে। যেকোনো বিষয় গুছিয়ে এবং আকর্ষণীয় ভাবে লেখার  ক্ষমতা থাকে তবে ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করা সম্ভব। কনটেন্ট রাইটিং অথবা আর্টিকেল রাইটিং এর আয়ের কোন নির্দিষ্ট সীমা নেই এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার দক্ষতা এবং ভাষার উপর । 
ঘরে-বসে-৪০০০-হাজার-টাকা-ইনকাম-করুন

আপনি যদি কথা গুছিয়ে লিখতে এবং পাঠকের কাছে উপস্থাপন করতে পারেন ।তাহলে আপনার আর্টিকেল দেখে আপনি লোকাল মার্কেট অথবা আন্তর্জাতিক মার্কেট থেকে অর্ডার পেতে পারেন, এর মাধ্যমে একটি ভালো ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। আটিকের লেখার ক্ষেত্রে দেশি আই টি এজেন্সি  , নিউজ পোর্টাল বা ই-কমার্স এর জন্য বাংলায় প্রতি ১০০০ শব্দে একটি আর্টিকেল লেখার জন্য  ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পাওয়া যায় আর আপনার মেধা শক্তি ইংরেজিতে ভালো হলে আপনি আন্তর্জাতিকভাবে ও আর্টিকেল রাইটিং এর জন্য নিয়োগ পেতে পারেন , সে ক্ষেত্রে আপনি ১০০০ শব্দের জন্য ১০ ডলার থেকে ৩০ ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন।

ভিডিও এডিটিং এর মাধ্যমে ৪ হাজার টাকা ইনকাম

তথ্য ও প্রযুক্তি যুগে ভিডিও এডিটিং এমন একটি পেশা যেখানে সামান্য ক্রিয়েটিভিটি ও সঠিক গাইডলাইনের ধারণা থাকলে ঘরে বসে প্রতি সপ্তাহে .৪০০০টাকা অর্থাৎ মাসে ১৬০০০ টাকা বা তারও বেশি ইনকাম করা সম্ভব অনেকেই ভাবে ভিডিও এডিটিং শুরু করার জন্য খুব দামি কম্পিউটারের প্রয়োজন হয় কিন্তু আসলে তা নয় আপনার সুবিধা অনুযায়ী স্মার্টফোন অথবা ল্যাপটপ মাধ্যমেও আপনি ভিডিও এডিটিং করতে পারবেন
যেহেতু মানুষ খুব কম সময় টাকা ইনকাম করতে চায় তাই সে ক্ষেত্রে কিছু ভিডিও আছে যেগুলো এডিটিং এর মাধ্যমে খুব সহজেই মানুষ টাকা ইনকাম করতে পারবে যেমন -শর্ট ফর্ম ভিডিও শর্ট ফর্ম ভিডিও মূলত এক মিনিটের ভিডিও হয়ে থাকে এই ভিডিওতে সাবটাইটেল বার টেক্সট যোগ করা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয় এবং অপ্রয়োজনে অংশ কেটে বাদ দেওয়া হয় এই সহজ কাজগুলো করে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এমন আরো অনেক উপায় ও ভিডিও আছে যেগুলা ইনকাম পথ খুলে দেয়।

ইউটিউব থেকে ইনকাম করে

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্লাটফর্ম হল ইউটিউব । ইন্টারনেটের সহজলভ্যতা এবং স্মার্টফোনের যুগে বাংলাদেশের ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এটি লাভজনক ক্যারিয়ার গঠন করা মাধ্যম হিসেবে মানুষের কাছে পরিচিত লাভ করেছে । সঠিক পরিকল্পনা ধৈর্য ও আত্মবিশ্বাস এর মাধ্যমে ভিডিও তৈরি করে ঘরে বসেই ইউটিউব থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় । 

ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি নির্ধারিত বিষয় ঠিক করে নিতে হবে,  আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে আগ্রহী বা আপনার কোন বিষয়ে দক্ষতা ও জ্ঞান রয়েছে । যেমন অনেকে রান্না,ভ্রমণ,পড়াশোনা ইত্যাদির বিষয় নিয়ে ভিডিও তৈরি করে এবং পরবর্তীতে এই ভিডিওগুলো ইডিট করে ইউটিউব চ্যানেলে ছারলে ভিউয়ের মাধ্যমে টাকা ইনকাম করা যায় অথবা আপনি চাইলেও ভিডিওর শুরুতে অথবা মাঝে বা শেষে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইল অ্যাপসের মাধ্যমে

মোবাইল অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে আয় করা যায় , এক্ষেত্রে কোন প্রকার অগ্রিম টাকা ইনভেস্ট না করে শুধুমাত্র নিজের মেধা ও সময়কে কাজে লাগিয়ে আয় করা সম্ভব । শুধুমাত্র প্রয়োজন একটি বিশস্ত প্ল্যাটফর্ম । এমন অনেক অ্যাপ আছে যেগুলো দাবি করে কোন টাকা বা ডিপোজিট ছাড়াই তারা আপনাকে ইনকাম করার সুযোগ করে দিবে এরা শুরুতেই সামান্য কিছু টাকা দিলেও ,পরবর্তীতে বড় স্ক্যাম করে উধাও হয়ে যায়।

 তাই এমন কোন প্লাটফর্মে বিশ্বাস করে আপনার ব্যক্তিগত কোন তথ্য দিবেন না যাতে পরবর্তীতে আপনাকে বিপদে পড়তে হয় তাই সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা খুবই প্রয়োজন এমন অনেক অ্যাপস আছে যা সত্যিই টাকা ইনকাম করতে সাহায্য করে যেমন- Dropshop, Shopup, Toloka Yandex, Premise, Clickworker, Facebook, YouTube Studio, Tiktok, Zoom, Google Meet, Teacher On , ইত্যাদি এমন অনেক মোবাইল অ্যাপস আছে যার মাধ্যমে ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করা যায় এবং কাজ শেষে এরা আন্তর্জাতিকভাবে পেমেন্ট করে থাকে এবং এই পেমেন্ট সরাসরি বাংলাদেশি ব্যাংকে চলে আসে।

ফেসবুক লাইভ এর মাধ্যমে

বর্তমান সময় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে facebook লাইভ সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।  এটির মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব , লাইফ ফিচারের মাধ্যমে সরাসরি দর্শকদের সাথে যুক্ত হওয়া যায় । যা খুব দ্রুত মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা তৈরি করে । সঠিক পরিকল্পনা ,কৌশল এবং একটি স্মার্টফোন ও তার সাথে ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ বিনা ইনভেস্টমেন্টএ লাইভের মাধ্যমে প্রতি মাসে ভালো অংকের টাকা ইনকাম করতে পারবে।  
ফেসবুক লাইভে এসে যে কেউ শাড়ি,থ্রি-পিস,কসমেটিক, জুয়েলারি ,গ্যাজেট বা অর্গানিক ফুড আইটেম নিয়ে কথা বললে । এবং ক্রেতাদের সামনে পণ্যটি উপস্থাপন করে, পণ্যের গুণগত মান ,সাইজ ,দাম লাইভে বলে দিলে ক্রেতারা লাইভ চলাকালীন কমেন্ট বা ইনবক্সে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে । এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি ডেলিভারিতে পাঠিয়ে দেয়া হয়। এভাবে তারা লাইভ চলাকালীন টাকা ইনকাম করতে পারে।

গ্রাফিক ডিজাইন করে আয়

অনলাইনে গ্রাফিক ডিজাইন করে আয় করা এখন খুব সহজ এবং বাস্তবসম্মত। বর্তমান যুগের ভিচুয়াল ও ছবির গুরুত্ব লক্ষণীয়। যে কোন কোম্পানির লোগো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পোস্ট ,ওয়েবসাইট ব্যানার সবখানে  গ্রাফিক ডিজাইনের ছোঁয়া পাওয়া যায়।  বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরের গ্রাফিক ডিজাইনারদের চাহিদা সবচেয়ে বেশি। সঠিক নিয়মে কাজ শিখে ঘরে বসে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে প্রতি মাসে ভালো অংকের টাকা আয় করা সম্ভব ।

আপনি যদি একটি দক্ষ গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি ফাইবার বা upwork এর মত আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে কাজের অর্ডার পেতে পারেন এখানে একটি লোগো ডিজাইনের জন্য ৫ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত দেয়া হয় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এই কমার্স পেজ ফেসবুক গ্রুপ বা আইডি এজেন্সি আছে যাদের সাথে চুক্তিভিত্তিক বা মাসিক বেতনে ডিজাইনার হিসেবে ঘরে বসে কাজ করতে পারবেন এবং আপনি ঘরে বসেই একটি ভালো মানের বেতন পেতে পারেন।

অনলাইন টিউশনির মাধ্যমে ইনকাম

অনলাইন টিউশনি বর্তমান সময়ে একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এটি একটি মানসম্মত এবং লাভজনক ইনকামের একটি মাধ্যম আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে অথবা কোন নির্দিষ্ট বিষয়ের ওপর ভালো দক্ষতা বা জ্ঞান থাকে তবে ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশে শিক্ষার্থীদের করিয়ে ভালো অংকের টাকা ইনকাম করা সম্ভব
ঘরে-বসে-৪০০০-হাজার-টাকা-ইনকাম-করুন
এ কাজ শুরু করার জন্য একটি স্মার্টফোট বা ল্যাপটপ সাথে ইন্টারনেট সংযোগ থাকলে হবে ক্লাস নেওয়ার জন্য জুম বা গুগল অ্যাপের ব্যবহার জানা প্রয়োজন বাংলাদেশে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেগুলোর মাধ্যমে আপনি দেশি শিক্ষার্থীদের খুঁজে পাবেন এবং ইংরেজি বাংলা গণিত অথবা বিভিন্ন বিষয়ে আপনি তাদের পাঠদান করতে পারবেন। অনলাইনে টিউশনির অন্যতম সুবিধা হল এখানে কোন যাতায়াত খরচ নেই নিজের সুবিধা মত ক্লাস নেয়া যায় এবং কাজের প্রথম মাস থেকে সরাসরি বিকাশ বা ব্যাংক একাউন্টে নিশ্চিতভাবে টাকা চলে আসে।

অ্যাফিলিয়েট মার্কেটিং

ঘরে বসে টাকা ইনকামের ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি অন্যতম মাধ্যম হতে পারে । অনেকের কাছে অ্যাফিলিয়েট  মার্কেটিং বিষয়টি পরিষ্কার না এফেলেট মার্কেটিং বলতে কোন কোম্পানির পণ্য ও সেবা নিজের মাধ্যমে বিক্রি করিয়ে সে বিক্রি থেকে একটি নির্দিষ্ট অংকের কমিশন লাভ করার প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা ।

 অর্থাৎ এখানে আপনাকে কোন পণ্য তৈরি করতে হবে। না নিজের কোন ইনভেস্টমেন্ট করতে হবেনা ,এমনকি কাস্টমারের কাছে কোন ডেলিভারি দেওয়ার ঝামেলাও নাই। আপনার কাজ শুধু একটি বিশেষ লিংকের মাধ্যমে পণ্যের প্রচার করা যখন কেউ আপনার দেওয়া লিঙ্ক ব্যবহার করে পণ্যটি কিনবে কোম্পানি আপনাকে আপনার লাভাংশ বা কমিশন দিয়ে দেবে।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সপ্তাহে ইনকাম

তথ্য ও প্রযুক্তির যুগে সবচেয়ে জনপ্রিয় স্বাধীন পেশার নাম হল ফ্রিল্যান্সিং। কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চাকরি না করে , চুক্তিভিত্তিক  স্বাধীনভাবে কাজ করে হলো ফ্রিল্যান্সিং । বর্তমানে অনেক তরুণ তরুণী রয়েছে যারা এই ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে ফিন্যান্সিং শেখানো হয় ।

বর্তমানে চাকরির যেখানে সোনার হরিণ ঠিক এই সময় মানুষ ফ্রিল্যান্সিং শিখে নিজেদের দক্ষ করে গড়ে তুলছে। ফ্রিল্যান্সিং শিখে মানুষ যে দক্ষতাগুলো অর্জন করছে তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট ও  কোডিং সব থেকে গ্রহণযোগ্য ।এই খাতে পারিশ্রমিক ও অনেক বেশি। এছাড়াও আরো রয়েছে ভিডিও এডিটিং , গ্রাফিক্স ডিজাইন , ডিজিটাল মার্কেটিং ও  এসইও,  কন্টাক্ট রাইটিং , ডাটা এন্ট্রি এগুলোর মাধ্যমে মানুষ দক্ষ হয়ে ঘরে বসে খুব সহজেই টাকা ইনকাম করতে পারে।

অনলাইনে ব্যবসা করে ইনকাম

বর্তমান যুগে মানুষের কেনাকাটার অভ্যাসে এক বিশাল পরিবর্তন এসেছে । মানুষ ঘরে বসে যেকোনো পণ্য বা সেবা পাওয়া সুবিধার কারণে ই-কমার্স বা এফ কমার্স এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। চাকরি বা অফলাইনে ব্যবসার পাশাপাশি ঘরে বসে অনলাইনে ব্যবসা করা বর্তমান সময়ে একটি লাভজনক বিষয় হিসেবে মানুষের কাছে খুবই পছন্দনীয় । ব্যস্ত জীবনে মানুষ এখন বাজারে গিয়ে সময় নষ্ট করতে চায় না। 
 তারা ফোনে অথবা ঘরে বসে অনলাইন অর্ডারের মাধ্যমে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ বোধ করে ফলে অনলাইনে কেনাকাটা করা  সংখ্যা এখন বেড়েই চলেছে যারা অনলাইনে ব্যবসা করে তাদের ক্ষেত্রে দোকান বা শোরুমে অগ্রিম ভাড়া বা ডেকোরেশনের খরচ দিতে হয় না ফলে খুব অল্প টাকা বা শূন্য খুদীদের ব্যবসা শুরু করা যায় পাশাপাশি অনলাইন ব্যবসা ক্ষেত্রে সময়সীমা নেই আপনার অনলাইন দোকানকে দিনে রাতে ২৪ ঘন্টায় ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকে এবং তারা চাইলে অর্ডার করে আপনার পণ্যটি গ্রহণ করতে পারেন। এবং অনলাইনে ব্যবসার মাধ্যমে তরুণ-তরুণী একটি ভালো মানের ইনকাম করে থাকেন।

উপসংহারঃ ঘরে বসে ৪০০০ টাকায় ইনকাম করুন প্রতি সপ্তাহে

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের যুগে মানুষ জীবিকা নির্বাহের জন্য ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চার দেওয়ালে অফিস কিংবা নির্দিষ্ট সময় ফ্রেমে বন্দী থাকতে এখন আর কেউ পছন্দ করেনা। তারা এটি বিকল্প ব্যবস্থা হিসেবে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং  , ভিডিও এডিটিং , গ্রাফিক ডিজাইন , ও ডিজিটাল মার্কেটিং কিংবা ফেসবুকের মতো বিভিন্ন মাধ্যম হিসেবে নিজেদের ক্যারিয়ার গঠনের পথ বেছে নিয়েছেন।

বাংলাদেশের তরুণ সমাজ  , শিক্ষার্থী ,গৃহিণী এবং বেকার জনগোষ্ঠীর কাছে অনলাইন ইনকাম একটি আশীর্বাদ । যারা স্বনির্ভর উদ্যোক্ত হওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে অনলাইন ইনকাম গুরুত্বপূর্ণ। নিজেদের কর্মসংস্থান গড়ে তোলার জন্য সঠিক পরিকল্পনা  ,ধৈর্য ও মেধা শক্তির প্রয়োজন । তাই অবাস্তব কোন শর্টকাট এর পেছনে মূল্যবান সময় নষ্ট না করে , মেধা ও ব্যক্তিগত আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোনো একটি নির্দিষ্ট বৈধ কাজ বেছে নিয়ে সঠিক গাইডলাইন ও পরিশ্রমের সাথে ঘরে বসে কাঙ্খিত অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা সম্ভব। 


                                 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সাগিরা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url