কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

 

কিসমিস হল মূলত রোদে  শুকানো শুকনা আঙ্গুর । এটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ড্রাইফুট হিসেবে পরিচিত যা বিশ্বজুড়ে রান্নায় মিষ্টি খাবারে এবং স্বাস্থ্যের যত্নে প্রচুর ব্যবহৃত হয় । প্রাচীনকালে   মানুষ আঙ্গুর গাছ থেকে আঙ্গুল সংগ্রহ করার পরে সেগুলো যখন শুকিয়ে যেত তখন তারা এ আঙ্গুর গুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য রোদে শুকিয়ে রাখত।

কিসমিস-ভিজিয়ে-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা

এবং এভাবেই তারা এই আঙ্গুলগুলোকে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের সাথে মিশিয়ে খেতো । বর্তমানে আধুনিকের যুগে মানুষ বড় বড় কারখানায় যান্ত্রিক উপায়ে গরম বাতাসের সাহায্যে কিসমিস তৈরি করে থাকে।  গন্ধ ও রং ঠিক রাখার জন্য কখনো কখনো সালফার ডাই অক্সাইড ব্যবহার করা হয়।

পেজ সূচিপত্রঃকিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

সুস্থ রোগমুক্ত জীবন যাপনের জন্য প্রকৃতি আমাদের বিভিন্ন পুষ্টিকর উপাদান দিয়েছেন যার মধ্যে কিসমিস খুবই গুরুত্বপূর্ণ উপাদান কিসমিস মূলত শুকনা আঙ্গুর যা সরাসরি খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে খাওয়া অত্যন্ত উপকারী পুষ্টিবিজ্ঞানীদের মতে প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি ৮ থেকে ১০ টি  কিসমিস ভিজিয়ে পানি  খাই তাহলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। এবং আরো নানা পরিবর্তন চোখে ধরা পড়ে । 

আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান উভয়ের মতে , প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি পান করলে, শরীলে ক্ষতিকর টক্সিন উপাদান দূর হয় যা ,  হজম  , রক্তস্বল্পতা দূর , শক্তি বাড়ানো এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মত কাজ করে। তবে কোন জিনিসের যদি ভালো দিক থাকে তো সে ক্ষেত্রে মন্দ দিকও থাকে । অতিরিক্ত বা ভুল প্রয়োগে কিসমিস সেবন করলে শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয় বিশেষ করে ডায়াবেটিস রোগী অথবা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে  সমস্যা দেখা দিতে পারে।

কিশমিশ পানি কেন স্বাস্থ্যকর

কিশমিশ ভেজানো পানি খনিজ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই এটি শরীরের জন্য খুবই উপকারী ও স্বার্থপর। প্রতিদিন কোন ব্যক্তি এই পানি পান করলে তার হজম শক্তি বাড়বে রক্তস্বল্পতা দূর হবে ,ত্বক সুন্দর হবে , শরীর থেকে টনিক দূর করবে , প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ও শক্তি যোগাবে। কিসমিস পানি এতটাই স্বাস্থ্যকর যে ব্যক্তি প্রতিদিন এটি পান করবে সে এটির ফলাফল নিজেই বুঝতে পারবে। 

আরো পড়ুনঃবাংলায় আর্টিকেল কিভাবে লিখতে হয়

যেভাবে কিসমিস পানি তৈরি করতে হয়

পানিতে কিসমিস ভিজিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে।  কিসমিস পানি বানানোর নিয়ম খুবই সহজ এটি যে কেউ সহজে বানিয়ে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য খেতে পারে। প্রাপ্ত বয়স্ক ক্ষেত্রে ৮ থেকে ১০ টি কিসমিস ভালো করে ধুয়ে এক গ্লাস পানির মধ্যে সারারাত ভিজিয়ে রাখতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটি নিয়মিত পান করতে হবে। কেউ চাইলে এই পানি হাল্কা কুসুম গরম করেও পান করতে পারে।  এটি পান করলে শরীরের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। 

কিসমিস খাওয়ার সেরা সময়

কিসমিস খাওয়ার কোন নির্দিষ্ট সময় নির্ধারিত করা নেই । যখন মন চাইবে এটি তখনই খাওয়া যায় । যদি কেউ চাই, সকালে নাস্তার সাথে কিসমিস খাবে তাহলে সে সেটা খেতে পারে  অথবা ওটমিল বা কোন সালাতের সাথে কিসমিস মিশিয়ে খেলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় । এছাড়া দুধে ভেজানো কিংবা পানিতে মিশিয়ে কিশমিশ খেলে এটি শরীরের ক্ষেত্রে বেশ উপকারী হয়ে থাকে। পুষ্টিবিদদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রতিদিন ৮ থেকে ১০ টি ভেজানো কিসমিস খেলে শরীরের রক্তস্বল্পতা কমে। 

বাচ্চাদের ক্ষেত্রে কিসমিস পানি খাওয়া কতটুকু স্বাস্থ্যকর

কিসমিস পানি বাচ্চা এবং প্রাপ্ত বয়স্ক দুজনেই পান করতে পারে।   এটি  প্রাপ্ত বয়স্কর জন্য যতটুকু স্বাস্থ্যকর ঠিক ততটুকুই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ।  এটি বাচ্চাদের জন্য ঘরোয়া প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। সাধারণত ৬ মাস বয়সী শিশুদের সলিড খাওয়া শুরু হলে কিসমিস পানি খাওয়ানো যেতে পারে । অথবা খাবারের সাথে মিশেও , এটি খাওয়ানো যায় যেমন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চিনি না দিয়ে কিসমিস দিলে বেশি স্বাস্থ্যকর হয়। 

আরো পড়ুনঃ পাসপোর্ট কিভাবে চেক করে অনলাইনে

কিসমিসের প্রচুর পরিমাণে আয়রন থাকে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কিসমিস পানি খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় ও শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ৬ মাস  - ১  বছরের বাচ্চারা এক থেকে চারটি কিসমিস পানিতে ভিজে সে পানি তাদের পান করাতে পারেন। এক বছরের উপরের বাচ্চাদের কিসমিসের পিউরি করে খাওয়াতে পারেন।

কিসমিস ভেজানো পানি খাওয়ার উপকারিতা

কিসমিস আকারে ছোট হলেও এটি পুষ্টিগুণে ভরা । আঙ্গুরকে বিশেষ পদ্ধতির মাধ্যমে শুকিয়ে কিসমিস তৈরি করা হয় । কিসমিসের প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে ,যা মানুষের শরীরের শক্তি যোগাতে সাহায্য করে। নিচে পাঠকদের বুঝার সুবিধার্থে কিসমিসের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো

রক্তস্বল্পতা দূর করে - কিসমিস হল আয়রনসমৃদ্ধ একটি খাবার এটি আমাদের শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে সেই সাথে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে । কিসমিসে রয়েছে ভিটামিন বি১ ,  বি২, বি ৩, বি ৬ এবং ফলিক এসিড যা  নতুন রক্ত কণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হজম শক্তি বাড়ায় - কিসমিসের সবচেয়ে বড় গুণ হলো এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যখন কেউ কিসমিস খায় তখন এই ফাইবার পাকস্থলীতে গিয়ে পানি শোষণ করে ফুলে ওঠে এতে মলের পরিমাণ বাড়ায় এবং মলকে নরম করে অঞ্চলের মধ্যে দিয়ে সহজে বের হতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় যা ভালো হজমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

পাকস্থলীর এসিড বা বুক জ্বালাপোড়া কমায় - কিসমিস প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এগুলো পাকস্থলের অতিরিক্ত ক্ষতিকারক এসিডকে নিউট্রোলাইজ করে ফলে অ্যাসিড বুক জ্বালাপোড়া এবং পেট পাপার মত সমস্যা দূর করে।

হৃদপিন্ডের সুস্থতা -আধুনিক ও কর্মব্যস্ত জীবনে হার্ট অ্যাটাক একটি নীরব ঘাতক হিসেবে কাজ করে। ভুল জীবনযাত্রা , অনিয়ন্ত্রণ খাদ্যাভ্যাস ,অতিরিক্ত মানসিক চাপের কারণে হৃদপিন্ডে আক্রান্ত মানুষের সংখ্যা দিন বা দিন বেড়ে চলেছে । হৃদপিন্ডের সুস্থ রাখতে কিসমিসের অবদান অতুলনীয়। কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরে অতিরিক্ত সোডিয়ামের কার্যকারিতা কমিয়ে দেয় এবং রক্তনালীকে শিথিল বা প্রসারিত করতে সাহায্য করে ফলের রক্ত প্রবাহ সহজ হয় এবং রক্তচাপ দ্রুত কমে আস। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জোমলে হৃৎপিণ্ডের ধমনী গুলো ব্লক হয়ে যায় যা হার্ট অ্যাটাকে এটাকে ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় তাই প্রতিনিয়ত কিসমিসের পানি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো- কিসমিসের প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা শিশুদের এবং প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিদের ঘন ঘন ঠান্ডা লাগা কাশি জ্বর এবং অন্যান্য সংক্রমণ রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই শিশু এবং প্রাপ্তবয়স্ক কিসমিস ভেজানো পানি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

কিসমিস ভিজানো পানি খাওয়ার অপকারিতা

কিশমিস ভেজানো পানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও সবার জন্য এই পানি স্বাস্থ্যকর নাও হতে পারে অতিরিক্ত পরিমাণের বা ভুল নিয়মে কিশমিশ ভেজানো পানি পান করলে শরীরের বেশ কিছু ক্ষতি বা অপকারিতা দেখা দেয় বিস্তারিত আলোচনা করা হলো

রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি- , কিসমিস শুকানোর ফলে এর ভেতরের প্রাকৃতিক চিনি গ্লুকোজ হিসেবে কাজ করে । যখন এটি পানিতে ভেজানো হয় তখন এই চিনির সাহায্যে পানিতে দ্রবীভূত হয় । ডাইবেটিস রোগীরা এই পানি পান করলে রক্তে গ্লুকোজের  মাত্রা হঠাৎ করে অনেক অংশে বেড়ে যেতে পারে। যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে

ওজন বৃদ্ধি - কিসমিসের পানিতে উচ্চ মাত্রা ক্যালোরি এবং প্রাকৃতিক শর্করা থাকে যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তারা যদি প্রতিদিন নিয়ম করে কিসমিস ভেজানো পানি এবং কিসমিস দুই চোখ খেতে থাকেন তবে শরীরে অতিরিক্ত ক্যালরি জমা হবে ফলে ওজন কমার পরিবর্তে উল্টা ওজন বেড়ে যেতে পারে তাই যদি প্রতিদিন সকালে খালি পেটে কিসমিস ভেজানো পানি পান করে থাকেন তাহলে মুখে কিসমিস খাওয়ার কোন প্রয়োজন নেই।

হজমের সমস্যা ও ডায়রিয়া- কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে হুট করে প্রতিদিন বেশি পরিমাণে কিসমিসের পানি খেয়ে ফেললে অতিরিক্ত কিসমিস চিবিয়ে ফেললে পাকস্থলীতে হজমের সমস্যা দেখা দিতে পারে এর ফলে পেট ফাঁপা গ্যাস পেট মোচড়ানো এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে।
এলার্জি সমস্যা - কিছু মানুষ অথবা বাচ্চাদের আঙ্গুর বা শুকনা ফলে অ্যালার্জি থাকতে পারে কিশমিশের পানি পানের পর যদি শরীরে চুলকানি শ্বাসকষ্ট বা পেট খারাপের মতো সমস্যা দেখা দেয় তবে বুঝতে হবে সে ব্যক্তি অথবা ছোট বাচ্চাটির কিশমিশে এলার্জি রয়েছে সে ক্ষেত্রে কিসমিস ভেজানো পানি অথবা শুকনা কিসমিস খাওয়া থেকে বিরত থাকতে হবে যেহেতু সবার শরীরে ক্যাপাসিটি একরকম না সে ক্ষেত্রে কারো কারো সমস্যা হতে পারে।

উপসংহারঃ কিসমিস ভেজে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

রক্তস্বল্পতা বা শরীরের ক্রান্তি দুর্বলতা দূর করতে কিসমিস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান কিসমিস আমাদের পরিপাকতন্ত্রের জন্য একটি প্রাকৃতিক  টনিক হিসেবে কাজ করে কৃমির হজমের ওষুধ না খেয়ে নিয়মিত ভেজানো কিসমিস পানি খেলে প্রাকৃতিকভাবে হজম শক্তি বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও দূর হয়। 

অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত কিসমিসের পানি সেবন করার ফলে শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনে। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা দিতে পারে যেহেতু এটিতে ফাইবার রয়েছে সেক্ষেত্রে হজমের গোলমালো দেখা দিতে পারে। তাই কোন কিছু সেবন করার আগে আপনার শরীরের পরিস্থিতি সম্পর্কে অবগতি হতে হবে যদি প্রচুর পরিমাণে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কিসমিসের পানি সেবন করা থেকে বিরত থাকায় উচিত।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সাগিরা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url