মেথি ভেজানো পানি খেলে কি কিডনির সমস্যা হয়

 

মেথি একটি পরিচিত ঔষধি গুন সম্পূর্ণ মশা জাতীয় বীজ। প্রাচীনকাল থেকে বাঙালি রান্না ঘরে মেথি খুবই সুপরিচিত একটি নাম। আয়ুর্বেদিক এবং চিকিৎসায় মেথির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞান একাধিক স্বাস্থ্য উপকারিতার কথা বলে আসছে।

মেথি-ভেজানো-পানি-খেলে-কি-কিডনির-সমস্যা-হয়

মেথিতে শরীরের জন্য একাধিক ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রতি ১০০ গ্রাম মেথির বীজে রয়েছে ক্যালরি, প্রোটিন , কার্বোহাইড্রেট , ফ্যাট  ,ফাইবার  ,আইরন  ,ম্যাঙ্গানিজ  ,ম্যাগনেসিয়াম  , তাছাড়াও এতে রয়েছে তামা  ,ভিটামিন বি ৬ এবং শক্তিশালী ফাইটো নিউট্রিয়েন্ট। মেথি নিয়মিত পান করলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ নিরাময় সম্ভব হয়।

পেজ সূচিপত্রঃ মেথি ভেজানো পানি খেলে কি কিডনির সমস্যা হয়

মেথি ভেজানো পানি খেলে কি কিডনি  সমস্যা হয়

প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমরা মেথির ব্যবহার দেখে আসছি । এটি শুধু একটি মসলা দায়ক উপাদান নয় , আয়ুর্বেদিক ও চিকিৎসকদের মতে  এটি একটি  ঔষধি হিসেবে কাজ করে চলেছে। অনেকে মনে করেন , মেথি ভিজিয়ে পানি খেলে কিডনি সমস্যা হয় আসলে কি এটা সত্য?  বিজ্ঞানীভাবে এবং চিকিৎসা শাস্ত্রে  মেথি ভেজানো পানি খেলে কি  কিডনির সমস্যা হয় এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা জানবো। চিকিৎসা শাস্ত্র মতে , মেথির অনেক গুণাগুণ রয়েছে মেথি ভেজানো পানি  পান করলে শরীরের মধ্যে অনেক পরিবর্তন দেখা দেয়। 

যেমন প্রতিদিন সকালে কোন ব্যক্তি যদি মেথি ভেজানো পানি পান করে সেক্ষেত্রে তার ওজন হ্রাস পায়  , কোষ্ঠকাঠিন্য দূর হয়, হজম শক্তি বৃদ্ধি হয় ,  শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় , ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে । এমন আরো অনেক গুনাগুন রয়েছে যা মেথি সেবন করার মাধ্যমে উপকারিতা মানুষ পেয়ে থাকে। মেথিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে আরও রয়েছে ফাইবার , ভিটামিন ,প্রোটিন  ,ক্যালোরি  ,  আইরন ,ম্যাগনেসিয়াম  আরও অন্যান্য পদার্থ যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি কিডনি কেউ সুস্থ রাখতে সাহায্য করে। তাই মেথি ভেজানো পানি খেলে কিডনি সমস্যা হয় এ কথাটির বৈজ্ঞানিকভাবে যথাযথ যুক্তি নেই।  কিন্তু কোন ব্যক্তি অতিরিক্ত পরিমাণের মেথি সেবন করার পরে তার শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে ।যেমন -পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া ও হতে পার। 

মেথি ভেজানো পানি / চা  বানানোর নিয়ম

মেথি সারারাত ভিজিয়ে রাখলে এর ভেতরের পুষ্টিগুণ পানির সাথে পুরোপুরি মিশিয়ে যায় । যা শরীরের জন্য বেশ উপকারী । রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে মেথি দানাগুলো ভিজিয়ে রাখুন সকালে উঠে দেখবেন পানির রং হালকা হলুদ হয়ে গেছে।  এবার মেথি টি  পানিসহ একটি পাত্রে ঢেলে চুলায় দিন এবং ৫ মিনিট ফুটিয়ে নিন ।

আরো পড়ুনঃ কাপড় থেকে কালির দাগ তোলার উপাই ও করণীয় 

পানি ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ছাকনি দিয়ে কাপে ঢেলে নিন কুসুম গরম থাকা অবস্থায় সকালে খালি পেটে পান করুন । এটি দুই রকম ভাবে খেতে পারবেন গরম পানি মেথি হিসেবেও খেতে পারবেন অথবা চা হিসেবেও খাওয়া যেতে পারে।আবার শুধু মেথি ভেজানো পানীয় অনেকে খেয়ে থাকে যেমন সারারাত মেথিকে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করা যেতে পারে।

মেথি ভিজে খাওয়া কেন স্বাস্থ্যকর

সুস্থ ও রোগমুক্ত শরীরের জন্য আদি যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানুষ  মেথির ব্যবহার করে আসছে ।রান্না ঘরে এমন একটি পরিচিত এবং অত্যন্ত শক্তিশালী উপাদানের নাম হলো মেথি। মেথি এমনি খাওয়া চাইতে সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া অনেক বেশি কার্যক। আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে , মেথি ভেজানো পানি অসাধারণ  ঔষধিও গুনে ভরা । সারারাত মেথি ভিজিয়ে রাখলে এর উপরে শক্ত আবরণ নরম হয় এবং এর ভেতরে এনজাইম ও পুষ্টি উপাদান গুলো পানির সাথে পুরোপুরি মিশে যায়।  যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে।

যারা নিয়মিত এসিডিটি , বদহজম  ,পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্যের কারণে সমস্যায় ভুগছেন । তাদের জন্য মেথি পানি অত্যন্ত উপকারী।  মেথি পানির পাকতন্ত্রকে পরিষ্কার করে , শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে।  এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করে । মেথিতে রয়েছে প্রচুর পরিমানে  অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এটি শরীরের ভেতরে দীর্ঘস্থায়ী ব্যথা কমায় । বিশেষ করে বয়স্কদের জয়েন্টে ব্যথা , বাতের ব্যথা কমাতে মেথি ভেজানো পানি খুবই উপকারী হয়ে থাকে।

রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ 

রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেথির ভূমিকা অতুলনীয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানদের মতে ডায়াবেটিস ব্যবস্থাপনায় মেথি একটি শক্তিশালী ও কার্যকর উপাদান হিসেবে কাজ করে থাকে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে মেথি ঠিক কিভাবে ভূমিকা রাখে তা কখনো মানুষ কল্পনা তো  চিন্তা করতে পারবেনা । মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ,এই ফাইবার পরিপাকতন্ত্রে গিয়ে একটি জেলের মতো স্তর তৈরি করে । 

এর ফলে আমরা যে খাবারগুলো খাই তা থেকে কার্বোহাইড্রেট বা শর্করা এবং  চিনি রক্তে খুব ধীর গতিতে মিশে যায়।  ফলে খাওয়ার পর রক্তে হুট করে সুগারের মাত্রা বেড়ে যায় না । ডায়াবেটিস রোগীদের প্রধান সমস্যা হল ইনসুলিন রেজিস্ট্যান্স । মেথি সেবন করলে কোষের ইন্সুরেন্স সংবেদনশীলতা বেড়ে যায় , ফলে শরীরের কোষগুলো রক্তে জমে থাকা গ্লুকোজ কে গ্রহণ ও ব্যবহার করতে পারে । যা রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।   আর এভাবেই মেথি সেবনের মাধ্যমে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

ওজন কমায় ও হজমে সাহায্য করে

অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অলস জীবন যাপনের কারণে  ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা প্রতিনিয়ত পরিলক্ষিত হয় । এই দুটি সমস্যা সমাধানের পথ আমাদের রান্নাঘর থেকেই শুরু হয় যা আমরা সকলেই জানি । নিয়মিত ও সঠিক ভাবে মেথি সেবন করলে শরীরে বাড়তি ওজন দ্রুত কমে এবং পরিপাকতন্ত্র সক্রিয় হয়। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার এই ফাইবার পাকস্থলীতে গিয়ে ফুলে ওঠে এবং দীর্ঘ সময় পেট ভরে থাকার অনুভূতি দেয় । ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে আসে। মেথি সেবন করলে শরীরে মেটাবলিজম দ্রুত বৃদ্ধি পায় । মেটাবলিজম ভালো হলে শরীরে দ্রুত ক্যালরি বান করতে পারে এবং জমে থাকা চর্বি বা মেদ গলাতে সাহায্য করে।

আরো পড়ুনঃ কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

মেথি রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শরীরে ইনসুলিনের ভারসাম্য ঠিক থাকলে চর্বি জমাট বাঁধার প্রক্রিয়া ধীরগতি হয়ে পড়। মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকার কারণে যা পরিপাকতন্ত্র থেকে ক্ষতিকর টক্সিন বা বজ্র পদার্থ বের করতে সাহায্য করে । এটি নিয়মিত খেলে পেট ফাঁপা  ,গ্যাস  ,এবং বুক জ্বালাপোড়া সমস্যা দূর হয়  , পাশাপাশি হজমে সহায়তা করে।

ত্বক ও চুলের যত্নে

ত্বক চুলের যত্নে মেথির ব্যবহার যাদুকরের মতো কাজ করে। মেথি কেবল রান্নার মসলা হিসেবে ব্যবহৃত হয় না , এটি আদি যুগ থেকে রূপচর্চার হিসেবেও ব্যবহারিত হয়ে আসে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন , ভিটামিন সি , আয়রন ,পটাশিয়াম ,নিকোটিন এসিড ,এবংলেসিথিন যা চুল ও ত্বক উভয়ের জন্য অত্যন্ত উপকারী। মেথির  নিকোটিন অ্যাসিড চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করে।

মেথির লেসিথিন উপাদান চুলের ফলিক কে পুষ্টি যোগায় ও নতুন চুল গজাতে সাহায্য করে । এন্টিফাঙ্গাল উপাদান মাথায় ত্বককে ফাঙ্গাস ও চক্ষুশি থেকে দূর করে। রুক্ষ ও শুষ্ক চুলকে প্রাকৃতিকভাবে নরম ও সিল্কি করে তোলে।

২ চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে। সকালে বেটে নিলে এর সাথে ৩ চামচ টক মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করলে অনেকাংশে চুল পড়া বন্ধ হয়।

মেথিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের গভীর থেকে ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমায়। বয়সের ছাপ দূর করে , মেথি ত্বকের মরা চামড়া দূর করতে প্রাকৃতিকভাবে সাহায্য করে । চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে।  মেথি দানা পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে নিয়ে কটনের সাহায্যে মুখে ব্যবহার করলে কালো ছোপ ছোপ দাগ দূর হয়।

কোলেস্টেরল ও হৃদরোগের ঝুকি হ্রাস

নিয়মিত মেথি ভেজানো পানি পান করলে রক্তে খারাপ কোলেস্টরের মাত্রা কমে যায় এবং হৃদরোগে ঝুঁকি অনেকাংশে কমে যায় মেথিতে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান বৈজ্ঞানিকভাবে হৃদযন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভাবে কাজ করে থাকে মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার আমাদের পরিপাকতন্ত্রে গিয়ে কোলেস্টরলের মাত্রা কমিয়ে আনে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় মেথিতে থাকা স্যাপনিন  নামক যৌগটি লিভারের কোলেস্টরে তৈরি করতে বাধা দেয় ।

মেথিতে পর্যাপ্ত পরিমাণের পটাশিয়াম থাকার কারণে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের রাখে। ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে। উচ্চ রক্তচাপ হৃদয়েরোগের অন্যতম প্রধান কার।রক্তের খারাপ কোলেস্টর কমে যাওয়ার কারণে হৃৎপিণ্ডে ধমনীতে প্লাক জমার সুযোগ থাকে না ,ফলে হার্ট অ্যাটাক বাই স্টকে ঝুঁকি অনেকাংশে কমে যায়।

অতিরিক্ত মেথি খাওয়ার সর্তকতা

মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে মেথি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে । ফলে অতিরিক্ত সেবনে খুদা একেবারে কমে যেতে পারে , যা প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। মেথি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। কিন্তু যারা ডাইবেটিসের ওষুধ বা ইনসুলিন নিচ্ছে তারা অতিরিক্ত মেথি খেলে রক্তের শর্করার পরিমাণ বিপদজনক মাত্রায় কমে যায়।

আরো পড়ুনঃ ঘরে বসে ৪০০০ হাজার টাকা ইনকাম  করুন প্রতি সপ্তাহে 

 এর ফলে মাথা ঘোরা ,শরীর কাঁপা , এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। মেথিতে এমন কিছু উপাদান থাকে যা জরায়ু সংকোচন বাড়িয়ে দেয়। এর ফলে সময়ের আগে প্রসব বেদনা উঠতে পারে অথবা গর্ভপাতের আশঙ্কাও ঘটতে পারে। যাদের সয়াবিন চিনা বাদাম বা ছোলার মত ডাল জাতীয় খাবারে অ্যালার্জি আছে। তাদের মেথি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পার।অতিরিক্ত মেথি খাওয়ার ফলে ত্বকে ফুসকুড়ি চুলকানি মুখ ফুলে যাওয়া এবং হাঁপানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।

কিডনি জনিত সমস্যার ক্ষেত্রে মেথির প্রভাব

কিডনির জনিত সমস্যার ক্ষেত্রে মেথির ইতিবাচক এবং নীতিবাচক দুই ধরনেরই প্রভাব দেখা যায় মেথির প্রভাব মূলত রোগীর শারীরিক অবস্থা এবং সেবনের পরিমাপের ওপর নির্ভর করে । সাধারণত মানুষের  কিডনি সুরক্ষায় মেথি বেশ সহায়ক । কিন্তু যাদের যাদের অলরেডি জটিল কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে মেথি ব্যবহারের একটি বিশেষ সতর্কতা প্রয়োজন রয়েছে।

মেথি সেবনে ইতিবাচক দিক বলতে, কিডনি নষ্ট হওয়ার প্রধান দুই কারণ হলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ । মেথি রক্তে শর্করা মাত্রা কমায় এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এটি পরোক্ষভাবে কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে । মেথিতে রয়েছে প্রচুর এন্টি অক্সিডেন্ট যা কিডনির কোষ গুলোকে অক্সিডেটিভ স্টক বা ফ্রী রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। কিছু গবেষণায় দেখা গেছে মেথি বীজ নিয়মিত খেলে কিডনি পাথর প্রতিরোধ করা সম্ভব মেথি ভেজানো পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বা বজ্র পদার্থ বের করে দিতে সাহায্য করে যা কিডনির ফিল্টারিং কাজ করে।

মেথি সেবনের নেতিবাচক দিক, যাদের রক্তে ক্রিয়েটিন এর মাত্রা অলরেডি বেশি বা যারা গুরুতর কিডনি রোগে আক্রান্ত তাদের শরীরে মেথি অতিরিক্ত পুষ্টি হজম হতে সমস্যা হতে পারে ।তাই মেথি খাওয়ার আগে অবশ্যই কিডনি বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত। কিডনি রোগীদের প্রায় অ্যানিমিয়ার সমস্যা থাকে অতিরিক্ত মেথি সেবনে সমস্যাটি আরো প্রখর আকার ধারণ করতে পারে

উপসংহারঃ মেথি ভেজানো পানি খেলে কি কিডনি সমস্যা হয়

বর্তমান ব্যস্ত জীবনে মানুষ সুস্থ থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করে চলেছে। শুধুমাত্র শরীরকে সুস্থ রোগমুক্ত ও সতেজ রাখতে মেথি ভেজানো পানি  একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে । প্রতিদিন সকালে খালি পেটে এই পানি পানের অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং বিভিন্ন জটিল রোগ নিয়ন্ত্রণে জাদুর মত কাজ করে। 

এন্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং নানাবিদ খনিজ পদার্থের উপাদানের সমৃদ্ধ। মেথি ভেজানো পানি মূলত একটি প্রাকৃতিক ড্রিঙ্ক বা ডিডক্স  ওয়াটার যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় । আবার অন্যদিকে এটি অতিরিক্ত মাত্রায় সেবনের মাধ্যমে কিছু নেতিবাচক দিকও দেখা যায় যেমন- আপনার কিডনির অবস্থা যদি প্রাথমিক স্তরে থাকে তবে এটি উপকারী হতে পারে। কিন্তু কিডনি যদি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত বা ডায়ালাইসিস স্তরে থাকে তবে মেথি  খাওয়া থেকে বিরত থাকাই ভালো




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সাগিরা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url